সোমবার, ২৩ নভেম্বর ২০২৬  ||  ৮ অগ্রহায়ণ ১৪৩৩  ||  সর্বশেষ আর্কাইভ আপনার এলাকা ই-পেপার
ঢাকাসোমবার, ২৩ নভেম্বর ২০২৬
ট্রেন্ডিং
রাজনীতি › জামায়াত

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াতে ইসলামী

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াতে ইসলামী

বুধবার বিকেল ৩টায় কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এতে দলের কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেবেন বলে গণমাধ্যমে পাঠানো আমন্ত্রণপত্রে জানানো হয়েছে।

জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৩টায় দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

জামায়াতের কেন্দ্রীয় মিডিয়া সেল থেকে গণমাধ্যমে পাঠানো এক আমন্ত্রণপত্রে এ তথ্য জানানো হয়েছে।

আমন্ত্রণপত্রে বলা হয়, সংবাদ সম্মেলনে দলের কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেবেন। এ আয়োজনের সংবাদ যথাযথভাবে প্রচারের জন্য বিভিন্ন গণমাধ্যম থেকে একজন করে প্রতিবেদক ও ফটোসাংবাদিক পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।

আমন্ত্রণপত্রে স্বাক্ষর করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের।

তবে সংবাদ সম্মেলনে কোন বিষয়ে বক্তব্য দেওয়া হবে, তা আমন্ত্রণপত্রে উল্লেখ করা হয়নি।

স্পন্দন টাইম্‌স এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নিউজ ডেস্ক

ব্রেকিং ও নিয়মিত সংবাদ

সব লেখা দেখুন →

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

পরের খবর জাতীয়দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগে মেঘনা আলমকে দুদকের তলব

এ বিষয়ে আরও

রাজনীতি ›
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বিভাগ
সেবা

সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬ স্পন্দন টাইম্‌স | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

কারিগরি সহায়তায়: Spondon Times