সোমবার, ২৩ নভেম্বর ২০২৬  ||  ৮ অগ্রহায়ণ ১৪৩৩  ||  সর্বশেষ আর্কাইভ আপনার এলাকা ই-পেপার
ঢাকাসোমবার, ২৩ নভেম্বর ২০২৬
ট্রেন্ডিং
জাতীয় › কূটনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক

খলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্র, ভারত, যুক্তরাজ্য, চীন ও ইইউর কূটনীতিকদের বৈঠক

ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে পৃথক বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্র, ভারত, যুক্তরাজ্য, চীন ও ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকরা। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক ও রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার এবং চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউইন।

পরে পৃথক বৈঠকে অংশ নেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন, যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক এবং ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। পররাষ্ট্র মন্ত্রণালয়ে দফায় দফায় এসব বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন জানান, যুক্তরাষ্ট্রের থ্যাংকসগিভিং ডে উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করতে তিনি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় দুই দেশের সুসম্পর্ক নিয়েও আলোচনা হয়েছে। তবে বৈঠকের বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

অন্যদিকে, যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক জানান, বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাজ্যের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করা এবং রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হয়েছে।

এদিকে, কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে জানা গেছে, রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে করা মামলার রায় বৃহস্পতিবার নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) ঘোষণার কথা রয়েছে। এ রায়কে কেন্দ্র করেও সংশ্লিষ্ট কূটনীতিকদের সঙ্গে বৈঠক হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তবে এসব বৈঠকের বিষয়ে প্রতিবেদন লেখা পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

স্পন্দন টাইম্‌স এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নিউজ ডেস্ক

ব্রেকিং ও নিয়মিত সংবাদ

সব লেখা দেখুন →

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

পরের খবর তথ্য-প্রযুক্তিট্রেনের অবস্থান দেখুন থ্রিডি ম্যাপে, জানুন গতিবেগ ও পৌঁছানোর সময়

এ বিষয়ে আরও

জাতীয় ›
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বিভাগ
সেবা

সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬ স্পন্দন টাইম্‌স | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

কারিগরি সহায়তায়: Spondon Times