নয় বছরের স্মৃতিময় যাত্রার ইতি, ‘ব্যাচেলর পয়েন্ট’ নিয়ে আবেগঘন পলাশ
দীর্ঘ নয় বছরের পথচলার পর শেষ হয়েছে জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পঞ্চম সিজনের শুটিং। দীর্ঘ এই সময়ে নাটকটির সঙ্গে জড়িয়ে তৈরি হয়েছে অসংখ্য স্মৃতি। সেই স্মৃতির কথাই আবেগঘন এক ফেসবুক পোস্টে তুলে ধরেছেন নাটকটিতে কাবিলা চরিত্রে অভিনয় করা অভিনেতা জিয়াউল হক পলাশ।
কাজল আরেফিন অমি পরিচালিত ‘ব্যাচেলর পয়েন্ট’ দীর্ঘদিন ধরে দর্শকদের কাছে জনপ্রিয় একটি ধারাবাহিক। নাটকটির বিভিন্ন চরিত্রও পেয়েছে ব্যাপক পরিচিতি। এর মধ্যে কাবিলা চরিত্রের মাধ্যমে বিশেষভাবে দর্শকের ভালোবাসা অর্জন করেছেন জিয়াউল হক পলাশ।
শুটিং শেষ হওয়ার পর নাটকটির শুরুর দিনগুলোর স্মৃতিচারণ করে পলাশ জানান, ‘ব্যাচেলর পয়েন্ট’-এর সঙ্গে তাঁর জীবনের দীর্ঘ একটি সময় জড়িয়ে রয়েছে। এই নাটকের পথচলার পাশাপাশি নিজের বেড়ে ওঠার গল্পও যেন মিশে আছে এর সঙ্গে।
স্মৃতিচারণমূলক পোস্টে তিনি লেখেন, ‘এখান থেকেই সবকিছুর শুরু। এই রাস্তা, এই গাছতলা, চেনা বিকেলগুলো সবকিছুর সঙ্গে জড়িয়ে আছে কত কথা, কত হাসি আর কত না-বলা গল্প।’
নাটকটির দীর্ঘ যাত্রার কথা তুলে ধরে পলাশ আরও লেখেন, সময়ের সঙ্গে বদলেছে ঋতু, মানুষ ও চারপাশের পরিচিত অনেক কিছু। চোখের সামনে ধীরে ধীরে বড় হয়েছে ‘ব্যাচেলর পয়েন্ট’। কখন যে এই গল্পের সঙ্গে সঙ্গে তিনিও বড় হয়ে গেছেন, তা বুঝতে পারেননি।
পলাশের কথায়, একটি নাটকের সঙ্গে কাজ করতে করতে কখন সেটি জীবনের অংশ হয়ে ওঠে, তা বোঝা যায় না। অসংখ্য সকাল, রাত, আনন্দ, অভিমান ও প্রিয় মানুষের স্মৃতি মিলিয়ে ‘ব্যাচেলর পয়েন্ট’ তাঁর কাছে শুধু একটি নাটক নয়, বরং জীবনের বিশেষ অধ্যায় হয়ে উঠেছে।
পোস্টের শেষাংশে আবেগ প্রকাশ করে এই অভিনেতা লেখেন, সবকিছুরই একসময় শেষ হয়। হয়তো ‘ব্যাচেলর পয়েন্ট’-এরও শেষ হলো। শুটিং শেষ হয়েছে, মানুষ ফিরে যাবে, আলো নিভে যাবে। কিন্তু চেনা রাস্তা, গাছতলা এবং সহকর্মীদের হাসির স্মৃতি থেকে যাবে।
আরও পড়ুনঅভিনেতা তমাল মাহবুবকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে
তিনি আরও লেখেন, গল্পের সমাপ্তি হলেও সেই পুরোনো স্বপ্ন দেখা ছেলেটি যেন আজও ওই চেনা রাস্তার পাশে দাঁড়িয়ে আছে।
দীর্ঘ নয় বছরের এই পথচলার সমাপ্তিতে পলাশের আবেগঘন স্মৃতিচারণে উঠে এসেছে ‘ব্যাচেলর পয়েন্ট’-এর সঙ্গে তাঁর ব্যক্তিগত ও পেশাগত জীবনের গভীর সম্পর্ক।
বিনোদন ও শোবিজ সংবাদ
সব লেখা দেখুন →
পরের খবর জাতীয়নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় যৌথ তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী
এ বিষয়ে আরও
বিনোদন ›
অভিনেতা তমাল মাহবুবকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে
নিজের সম্পত্তির আয় মানুষের কল্যাণে ব্যয়ের ঘোষণা রজনীকান্তের
সিনেমাকেই এখন বেশি গুরুত্ব দিচ্ছেন সাবিলা নূর
হানিয়া আমিরের বিয়ের গুঞ্জন, ‘আস্তে বলো, অজ্ঞান হয়ে যাব’
২৪ ডিসেম্বর বাংলাদেশে মুক্তির সম্ভাবনা শাহরুখের ‘কিং’
১৭ মাসের যাত্রা শেষে শেষ হচ্ছে ‘ব্যাচেলর পয়েন্ট’, বাকি পর্ব আসছে ২৬ নভেম্বর
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।