সোমবার, ২৩ নভেম্বর ২০২৬  ||  ৮ অগ্রহায়ণ ১৪৩৩  ||  সর্বশেষ আর্কাইভ আপনার এলাকা ই-পেপার
ঢাকাসোমবার, ২৩ নভেম্বর ২০২৬
ট্রেন্ডিং
আন্তর্জাতিক › মধ্যপ্রাচ্য

যুক্তরাষ্ট্রকে সহায়তায় আরব দেশগুলোর সম্পৃক্ততার প্রমাণ আছে: ইরান

ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রকে আরব দেশগুলো সহায়তা করেছে বলে অভিযোগ করেছে তেহরান। এ বিষয়ে নথিভুক্ত প্রমাণ থাকার দাবি করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঈসমাইল বাঘেই।

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনায় যুক্তরাষ্ট্রকে আরব দেশগুলো সহায়তা করছে বলে অভিযোগ করেছে তেহরান। এ বিষয়ে তাদের কাছে নথিভুক্ত প্রমাণ রয়েছে এবং বিষয়টি কূটনৈতিক চ্যানেলে উত্থাপন করা হয়েছে বলে জানিয়েছে দেশটি।

রোববার (১৫ নভেম্বর) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঈসমাইল বাঘেই এ তথ্য জানান।

তিনি বলেন, ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ সহায়তা করছে—এমন ইঙ্গিত পাওয়ার পাশাপাশি এ-সংক্রান্ত তথ্য ও প্রমাণ ইরানের কাছে নথিভুক্ত রয়েছে। বিষয়টিকে তেহরান অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বলেও জানান তিনি।

বাঘেইয়ের অভিযোগ, ওই দেশগুলোর ভূখণ্ডে থাকা সামরিক ঘাঁটি ব্যবহার করে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র, ড্রোন ও অন্যান্য আকাশযান পরিচালনা করেছে। পাশাপাশি মার্কিন বাহিনীকে প্রয়োজনীয় রসদ ও লজিস্টিক সহায়তাও দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানে এসব দেশের সম্পৃক্ততা রয়েছে বলে অভিযোগ করে এর পরিণতি সম্পর্কে সতর্ক করেন ইরানের এই কূটনীতিক।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে পাল্টা হামলা চালায় তেহরান। ইরানের দাবি, এসব হামলার লক্ষ্য ছিল ওই দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও সামরিক স্থাপনা। জাতিসংঘ সনদের ৫১ নম্বর ধারায় স্বীকৃত আত্মরক্ষার অধিকারের ভিত্তিতেই এসব হামলা চালানো হয়েছে বলে দাবি করেন বাঘেই।

তিনি বলেন, ইরান উপসাগরীয় দেশগুলোর ভৌগোলিক অখণ্ডতাকে লক্ষ্য করে হামলা চালায়নি। বরং ওই দেশগুলোতে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও সম্পদকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি করেন তিনি।

আরও পড়ুনশেনজেনে ট্রাম্প-শি-পুতিনের ত্রিপক্ষীয় বৈঠক শুরু

এদিকে উপসাগরীয় আরব দেশগুলোর জোট গালফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি) গত শুক্রবার তাদের ওপর চালানো হামলার জন্য ইরানের কাছে ক্ষতিপূরণ দাবি করেছে। এর পরই তেহরানের পক্ষ থেকে এ বক্তব্য এলো।

সূত্র: আলজাজিরা

স্পন্দন টাইম্‌স এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আন্তর্জাতিক ডেক্স সব লেখা দেখুন →

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

পরের খবর জাতীয়সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

এ বিষয়ে আরও

আন্তর্জাতিক ›
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বিভাগ
সেবা

সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬ স্পন্দন টাইম্‌স | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

কারিগরি সহায়তায়: Spondon Times