সোমবার, ২৩ নভেম্বর ২০২৬  ||  ৮ অগ্রহায়ণ ১৪৩৩  ||  সর্বশেষ আর্কাইভ আপনার এলাকা ই-পেপার
ঢাকাসোমবার, ২৩ নভেম্বর ২০২৬
ট্রেন্ডিং
খেলাধুলা › ফুটবল

কোস্টারিকাকে ৭-০ গোলে হারাল আর্জেন্টিনা

কোস্টারিকাকে ৭-০ গোলে হারাল আর্জেন্টিনা

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে কোস্টারিকাকে ৭-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দলের হয়ে জোড়া গোল করেছেন নিকো পাজ, হুলিয়ান আলভারেজ ও ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। অন্য গোলটি করেছেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার।

বাংলাদেশ সময় বুধবার (১৮ নভেম্বর) ভোরে আর্জেন্টিনার কর্দোবায় মারিও আলবের্তো কেম্পেস স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়। শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নিয়ে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে লিওনেল স্কালোনির দল।

ম্যাচের ৮ মিনিটে নিকো পাজের গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। ৩৫ মিনিটে হুলিয়ান আলভারেজ ব্যবধান দ্বিগুণ করেন। এরপর মাত্র তিন মিনিটের ব্যবধানে নিজের দ্বিতীয় গোল করে দলের লিড ৩-০ করেন পাজ। প্রথমার্ধের ৪৩ মিনিটে আলভারেজও নিজের দ্বিতীয় গোল করলে ৪-০ ব্যবধানে বিরতিতে যায় আর্জেন্টিনা।

দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধারাবাহিকতা ধরে রাখে আর্জেন্টিনা। ৪৮ মিনিটে ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো গোল করে ব্যবধান ৫-০ করেন। এরপর ৭৮ মিনিটে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ষষ্ঠ গোলটি করেন। ম্যাচের ৮৮ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ৭-০ ব্যবধানের জয় নিশ্চিত করেন মাস্তানতুয়োনো।

ম্যাচজুড়ে আর্জেন্টিনার আক্রমণের সামনে প্রতিরোধ গড়তে পারেনি কোস্টারিকা। তিন খেলোয়াড়ের জোড়া গোল এবং ম্যাক অ্যালিস্টারের এক গোলে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে বিশ্বচ্যাম্পিয়নরা।

স্পন্দন টাইম্‌স এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নিউজ ডেস্ক

ব্রেকিং ও নিয়মিত সংবাদ

সব লেখা দেখুন →

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

পরের খবর রাজনীতিজরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াতে ইসলামী

এ বিষয়ে আরও

খেলাধুলা ›
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বিভাগ
সেবা

সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬ স্পন্দন টাইম্‌স | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

কারিগরি সহায়তায়: Spondon Times