জাতীয় গোপালগঞ্জের নতুন এসপিকে ফুল দিয়ে বরণ করলেন ঢাকা রেঞ্জের ডিআইজি
গোপালগঞ্জের নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিয়েছেন প্রত্যুষ কুমার মজুমদার। সোমবার রাতে তাঁকে ফুল দিয়ে বরণ করেছেন ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান। একই অনুষ্ঠানে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে সদ্য বদলি হওয়া পুলিশ সুপার মো. হাবিবুল্লাহকে।
