স্বাস্থ্য স্বাস্থ্যমন্ত্রীর হৃদ্যন্ত্রে তিনটি ব্লক শনাক্ত, দুটি রিং স্থাপন
হৃদ্যন্ত্রে তিনটি ব্লক শনাক্ত হওয়ার পর স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের দুটি ব্লকে রিং স্থাপন এবং অপরটিতে বেলুনিং করা হয়েছে। চিকিৎসার পর তাঁকে ২৪ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখার কথা জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।